লামায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

বান্দরবানের লামা উপজেলায় শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।(২০ এপ্রিল রোববার) সকালে লামা সরকারি উচ্চ  বিদ্যালয় কেন্দ্রে শিশুদের টিকা প্রদানের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: মঈন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহজাহান কামাল,ডা: সোলাইমান, ডা: ফরহাদ এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো: মঈন উদ্দিন বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে পঙ্গুত্ব ও অকাল মৃত্যু থেকে রক্ষা করতে হাম-রুবেলা টিকা অত্যন্ত কার্যকর। সরকারের এই বিশেষ উদ্যোগ সফল করতে এবং একটি সুস্থ জাতি গঠনে প্রতিটি শিশুকে নির্ধারিত সময়ে টিকাদান কেন্দ্রে নিয়ে আসার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে ডা. গোলাম মোস্তফা নাদিম জানান, উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌর এলাকায় নির্ধারিত কেন্দ্রে একযোগে এই টিকাদান কর্মসূচি পরিচালিত হচ্ছে।
৬মাস থেকে ৫ বছর বয়সসীমার কোনো শিশু যেন এই টিকার আওতা থেকে বাদ না পড়ে, সেজন্য স্বাস্থ্যকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।লামা উপজেলায় ১৮৪২৫ জন শিশু এই টিকা পাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, স্বাস্থ্যকর্মী এবং বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

আসন্ন ২০২৬-২৭ বাজেটে বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাজেট বৃদ্দির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

চট্টগ্রাম, ৪ জুন ২০২৬: বৈশ্বিক জ্বালানি বাজারে চলমান অস্থিরতা, জীবাশ্ম জ্বালানির মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ