লালমনিরহাটে ডাঃ আবুল মহসিন প্রামাণিকের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লালমনিরহাট আদর্শ ডিগ্রী কলেজ-এঁর প্রতিষ্ঠাতা মরহুম ডাঃ আবুল মহসিন প্রামাণিক-এঁর মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ফেব্রুয়ারি) দুপুর ১২টায় লালমনিরহাট আদর্শ ডিগ্রী কলেজের হলরুমে লালমনিরহাট আদর্শ ডিগ্রী কলেজ পরিবারের আয়োজনে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত স্মরণ সভা ও দোয়া মাহফিলে লালমনিরহাট আদর্শ ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মোঃ ঈশার সভাপতিত্বে লালমনিরহাট আদর্শ ডিগ্রী কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শাহিনুর ইসলাম শাহীন-এঁর সঞ্চালনায় স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন লালমনিরহাট আদর্শ ডিগ্রী কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম, লালমনিরহাট সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক ও লালমনিরহাট আদর্শ ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ও প্রাক্তন অধ্যক্ষ এ.কে.এম মাহবুবুল আলম মিঠু প্রমুখ।

এ সময় লালমনিরহাট আদর্শ ডিগ্রী কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

আসন্ন ২০২৬-২৭ বাজেটে বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাজেট বৃদ্দির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

চট্টগ্রাম, ৪ জুন ২০২৬: বৈশ্বিক জ্বালানি বাজারে চলমান অস্থিরতা, জীবাশ্ম জ্বালানির মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ