শরণখোলায় নলবুনিয়া খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয় সিএনআরএস নবপল্লব প্রকল্পের বাস্তবায়নে। শরণখোলা উপজেলার ২ নং খোন্তাকাটা ইউনিয়নের ২ নং নলবুনিয়া ওয়ার্ডের সালমান ফরাজির বাড়ি থেকে মোস্তফা হাওলাদার বাড়ি পর্যন্ত ৫৭৫০ ফুট বা প্রায় ১.৭ কিলোমিটার খাল পুনঃখনন করার কাজ শুরু হয়েছে। খাল পুনঃখননের কারণে এক ফসল থেকে বহুমুখী ফসল উৎপাদনে পানির চাহিদা মেটাতে কৃষি ও কৃষকের জন্য খুব ভালো উদ্যোগ নিয়েছে সিএনআরএস নবপল্লব। কৃষকরা বলছেন খাল ভরাট হয়ে যাওয়ার কারণে পানি না থাকায় বোরো ধানের চাষ করতে পারি নাই তবে খাল পুনঃখননের মধ্য দিয়ে পানি পাওয়া যাবে তখন বহুমুখী ফসল কৃষকরা উৎপাদন করে জিডিপি বৃদ্ধিতে সহায়তা করবে। খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধনীতে শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েত ও উপজেলা কৃষি অফিসার দেবব্রত সরকার কোদাল দিয়ে মাটি কেটে উদ্বোধন করেন। তখন উপস্থিত ছিলেন সিএনআরএস নবপল্লব প্রকল্পের রিজিওনাল কো-অর্ডিনেটর এম এ হাসান মুন্না ফিল্ড ম্যানেজার ইমাম মেহেদী হাসান ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর হাওলাদার শরণখোলা উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক মোঃ ইলিয়াস হাসান মিরাজ উলামা দলের সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রহিম যুবদল নেতা মোঃ কামাল হোসেন।




