শরীয়তপুরে আমগাছে ঝুলন্ত অবস্থায় শ্রমিক দল নেতার মরদেহ উদ্ধার

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় আমগাছ থেকে ঝুলন্ত অবস্থায় জয়নুদ্দিন ঢালী (৫০) নামে এক শ্রমিক দল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার গোসাইরহাট ইউনিয়নের খাটরা গ্রামে ঘটে।

 

নিহত জয়নুদ্দিন ঢালী ওই গ্রামের মৃত মোসলেম ঢালীর ছেলে এবং গোসাইরহাট ইউনিয়ন শ্রমিক দলের সদস্য ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে খাবার শেষে তিনি বাড়ি থেকে বের হন। এরপর আর ফিরে না আসায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। সন্ধান না পেয়ে বিষয়টি থানায় অবহিত করা হয়। সোমবার বিকেলে স্থানীয়রা বাড়ির পাশের একটি বিলের মধ্যে আমগাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহতের ভাতিজা মো. ইব্রাহিম জানান, রাতে বাড়ি থেকে বের হওয়ার পর চাচার কোনো খোঁজ পাওয়া যায়নি। সকালে এলাকাবাসীর সহায়তায় বিভিন্ন স্থানে খোঁজ করা হয়। পরে বিকেলে বিলের পাশে একটি আমগাছে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পাওয়া যায়। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শাস্তি দাবি করেন।

গোসাইরহাট ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি জসিম সিকদার বলেন, জয়নুদ্দিন ঢালী সংগঠনের একজন সক্রিয় সদস্য ছিলেন। তার মৃত্যুতে সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করা হয়েছে।

এ বিষয়ে গোসাইরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) সজিবুল জানান, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

আসন্ন ২০২৬-২৭ বাজেটে বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাজেট বৃদ্দির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

চট্টগ্রাম, ৪ জুন ২০২৬: বৈশ্বিক জ্বালানি বাজারে চলমান অস্থিরতা, জীবাশ্ম জ্বালানির মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ