শালিখা উপজেলা যুবদল নেতা নয়নের বহিষ্কার সংবাদ সম্মেলনে প্রতিবাদ, সুষ্ঠু তদন্তের দাবি

মাগুরার শালিখা উপজেলা যুবদলের সদস্য সচিব মুন্সী নয়নুজ্জামান নয়নের বহিষ্কারের প্রতিবাদে শনিবার দুপুরে শালিখা উপজেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে তিনি নিজের বিরুদ্ধে আনা অভিযোগকে ভিত্তিহীন দাবি করে ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানান।
সংবাদ সম্মেলনে মুন্সী নয়নুজ্জামান নয়ন বলেন, শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকার একটি অনলাইন দৈনিকে প্রকাশিত একটি ভিডিওতে শালিখা উপজেলার কৃষি প্রণোদনা কার্ড বিতরণকে কেন্দ্র করে তাকে এবং উপজেলা কৃষি কর্মকর্তাকে জড়িয়ে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে। তিনি দাবি করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তার কণ্ঠ নকল করে ওই ভিডিও তৈরি করা হয়েছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে।
তিনি আরও বলেন, “ভিডিওটিতে আমার কণ্ঠ কিংবা উপজেলা কৃষি কর্মকর্তার কণ্ঠের কোনো মিল পাওয়া যাবে না। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ না দিয়েই কেন্দ্রীয় কমিটি আমাকে বহিষ্কার করেছে। তাই ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানাচ্ছি।”
সংবাদ সম্মেলনে উপস্থিত শালিখা উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। কণ্ঠ নকল করে ভিডিওটি তৈরি করা হয়েছে এবং এতে তার বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি বলেন, “ভিডিওতে আমার কণ্ঠের কোনো মিল নেই। আমাকে কেউ হুমকি দেয়নি এবং এ বিষয়ে আমি থানায় কোনো অভিযোগও করিনি। আমি এই অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নে বন্যাদুর্গত পাঁচশত পরিবারকে খাদ্য সহায়তা দিলো আইএসডিই বাংলাদেশ

কক্সবাজারে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চকরিয়া, পেকুয়া ও নবগঠিত মাতামুহুরী উপজেলার ৫

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও সদর থানা পুলিশের অভিযানে দস্যুতা চক্রের ১০ সদস্য আটক লুণ্ঠিত ইজিবাইক, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার

ঝিনাইদহে ইজিবাইক চালককে অপহরণ করে হাত-পা ও মুখ বেঁধে ইজিবাইক