সাইদুর রহমান বাসু হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

গোপালগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি সাইদুর রহমান বাসু হত্যা মামলায় বহুল প্রতীক্ষিত রায় ঘোষণা করেছেন আদালত। বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে পাঁচজন আসামিকে মৃত্যুদণ্ড, চারজনকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুর রশীদ মোল্লা। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— বুলবুল শেখ, হেদায়েত শেখ, তফসির শেখ, কিবরিয়া আল কাজী ও ঝন্টু শেখ। মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৬ সালে গোপালগঞ্জে সাইদুর রহমান বাসুকে হত্যা করা হয়। এ ঘটনায় ওই বছরের ১৯ ফেব্রুয়ারি নিহতের ছোট ভাই জাসু শেখ গোপালগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে গোপালগঞ্জ সদর থানার তৎকালীন উপপরিদর্শক হযরত আলী ২০১৬ সালের ১২ জুলাই মোট ২৩ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তীতে ২০১৭ সালের ২৯ আগস্ট তৎকালীন গোপালগঞ্জের দায়রা জজ মো. দলিল উদ্দিন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার কার্যক্রম শুরুর নির্দেশ দেন। মামলাটি দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ২০১৮ সালের ১৬ আগস্ট ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এ স্থানান্তর করা হয়। প্রায় আট বছর ধরে সাক্ষ্যগ্রহণ, যুক্তিতর্ক ও শুনানি শেষে আজ এ আলোচিত মামলার রায় ঘোষণা করা হলো। আদালতের এ রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে সন্তোষ প্রকাশ করেছেন নিহতের পরিবার ও সংশ্লিষ্টরা। একই সঙ্গে তারা দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

আসন্ন ২০২৬-২৭ বাজেটে বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাজেট বৃদ্দির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

চট্টগ্রাম, ৪ জুন ২০২৬: বৈশ্বিক জ্বালানি বাজারে চলমান অস্থিরতা, জীবাশ্ম জ্বালানির মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ