সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযানঃ গ্রেপ্তার চার মাদক কারবারি

ঢাকার সাভার ও আশুলিয়ায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারদের মধ্যে একজনের বিরুদ্ধে আগে থেকেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (৮ জুলাই) রাতে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদক নির্মূলে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে ডিবি (উত্তর) নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৭ জুলাই) রাতে সাভার ও আশুলিয়ায় পৃথক দুটি অভিযান চালিয়ে চারজনকে ইয়াবাসহ আটক করা হয়।
ডিবি সূত্র জানায়, প্রথম অভিযানে রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়া থানার গোমাইল এলাকা থেকে আল আমিন (২০) নামে এক মাদক কারবারিকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তিনি আশুলিয়ার দিয়াখালী দেওয়ান মার্কেট এলাকার বাসিন্দা।
এর প্রায় দুই ঘণ্টা পর রাত সাড়ে ১১টার দিকে সাভার মডেল থানার উত্তর কলমা এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে ডিবি। এ সময় স্বাধীন (২৪), আল-আমিন (৩১) ও মনির হোসেন (২৩) নামে আরও তিনজনকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া স্বাধীনের বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে ঢাকা জেলা পুলিশের অভিযান কোনো বিচ্ছিন্ন উদ্যোগ নয়, এটি একটি চলমান প্রক্রিয়া। মাদক ব্যবসায়ী ও তাদের নেটওয়ার্ক ভেঙে দিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে ঢাকা জেলা পুলিশ বদ্ধপরিকর। কোনো মাদক কারবারিই আইনের আওতার বাইরে থাকবে না। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।
পুলিশের দাবি, মাদক ব্যবসায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি মাদকের বিস্তার রোধে জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

পেকুয়ায় ভাঙা বেড়িবাঁধ দ্রুত সংস্কার ও টেকসই বাঁধ নির্মাণের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর বন্যাদুর্গত এলাকা পরিদর্শন, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার প্রতিশ্রুতি; জরুরি ভিত্তিতে ক্ষয়ক্ষতির তালিকা তৈরির নির্দেশ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় বিধ্বস্ত কক্সবাজারের পেকুয়া উপজেলার ভাঙা বেড়িবাঁধ ও