সিরাজগঞ্জ সদর উপজেলার রতন কান্দি ইউনিয়নের
বয়ড়া ভেন্নাবাড়ি বাজারে অবস্থিত এম এম মোখলেস মডেল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) দিনব্যাপী আয়োজিত এ ক্রীড়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানস্থল ছিল আনন্দ ও উচ্ছ্বাসে মুখর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা মাধ্যমিক সহকারী পরিদর্শক শিক্ষা কর্মকর্তা রবিউল হাসান মন্ডল।
পাবনা সরকারি টিচার্স টেনিং কলেজের সহকারী অধ্যাপক ও এম এম মোখলেস মডেল স্কুলের সভাপতি
রশিদুল হাসানের সভাপতিত্বে রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এম এম মোখলেস মডেল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোখলেছুর রহমান ও প্রধান শিক্ষক শ্রী সাধন কুমার রায়।
বিশেষ ও আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমাজের সভাপতি শহিদুজ্জামান পলাশ, মোহাম্মদ নাসিম কলেজের অধ্যক্ষ কামরুল হাসান, বয়ড়া ভেন্নাবাড়ি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, অবঃ প্রাপ্ত সাবেক সেনা সার্জেন্ট সোহরাব আলী, অভিভাবক বুল বুল আহম্মেদ সহ অন্যান্যরা।
দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় তিন টি গ্রুপে
ইভেন্টে প্রায় ৪৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীদের দৌড়ঝাঁপ, শৃঙ্খলা, খেলাধুলা,মনজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠান দক্ষতা দর্শকদের উদ্বেলিত করে।
খেলা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন। বক্তারা বলেন, শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে খেলাধুলা,সাংস্কৃতিকের দিক
গুরুত্ব অপরিসীম।
এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মোবাইল আসক্তি মাদকসহ বিভিন্ন খারাপ কাজ থেকে দূরে রাখবে।
শৃঙ্খলা, নেতৃত্ব, প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে সহায়ক।