সিরাজগঞ্জ মহিষামুড়াতে ভোর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৮ টি দোকান ও মোটরসাইকেল

সিরাজগঞ্জের রতন কান্দি ইউনিয়নের মহিষামুড়া চৌরাস্তা বাজারের চেয়ারম্যান মার্কেট  ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার( ৭ মার্চ)  ভোর রাতে
 বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে এবং
পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে।
 তাৎক্ষণিকভাবে এলাকাবাসি আগুন নেভানোর চেষ্টা চালালে আগুনের তীব্রতা বেশি হওয়ায় তাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। চারদিকে ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ অগ্নিকাণ্ডে মোট ৮ টি
দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়। পাশাপাশি একটি ক্যাবল নেটওয়ার্ক ও ইন্টারনেট লাইনের সার্ভার রুম ফ্রীজের শোরুম এবং দোকানের ভিতরে থাকা একটি মোটরসাইকেলও পুড়ে যায়।
স্থানীয়দের দাবি, এ ঘটনায় প্রায় ৬০ থেকে ৭০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি । খবর পেয়ে সদর থানার একটি টিম ঘটনারস্থল পরিদর্শন করেন।
আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এলাকাবাসী।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

test123123

test123123