স্বাধীনতার পর প্রথম পূর্ণমন্ত্রী পেল কক্সবাজার — শপথ নিলেন মজলুম জননেতা সালাহউদ্দিন আহমদ

স্বাধীনতার পর প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী পেল দেশের পর্যটন নগরী কক্সবাজার। জেলার কৃতি সন্তান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। নতুন সরকারে তিনি গুরুত্বপূর্ণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানসহ মন্ত্রিপরিষদের সদস্যদের শপথবাক্য পাঠ করান। ৪৯ সদস্যের এই মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণমন্ত্রীর একজন হিসেবে শপথ নেন সালাহউদ্দিন আহমদ।
কক্সবাজারের জন্য ঐতিহাসিক মুহূর্ত
স্থানীয়দের মতে, স্বাধীনতার পর এই প্রথম কক্সবাজার থেকে কোনো নেতা পূর্ণমন্ত্রী হওয়ার সুযোগ পেলেন। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, আন্দোলন-নির্যাতনের ইতিহাস পেরিয়ে সালাহউদ্দিন আহমদের এই অর্জনকে জেলার জন্য “ঐতিহাসিক স্বীকৃতি” হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
তিনি কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য। নির্বাচনের কয়েক দিনের মধ্যেই সরকার গঠন করে বিএনপি এবং সেই মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ পদ পান তিনি।
বিসিএস ক্যাডার থেকে রাজনীতির শীর্ষে
সালাহউদ্দিন আহমদের রাজনৈতিক জীবন নাটকীয়তায় ভরা।
১৯৮৫ সালে ৭ম বিসিএস (প্রশাসন) ক্যাডারে উত্তীর্ণ হন। ১৯৮৮ সালে সরকারি চাকরিতে যোগ দেন
পরে চাকরি ছেড়ে রাজনীতিতে সক্রিয় হন
দীর্ঘ সময় আন্দোলন-সংগ্রাম ও নির্যাতনের মধ্য দিয়ে জাতীয় রাজনীতিতে প্রতিষ্ঠিত হন। সময়ের প্রয়োজনে সময়
রাজনৈতিক অঙ্গনে তিনি বিএনপির একজন কৌশলী সংগঠক ও নীতিনির্ধারক হিসেবে পরিচিত।
শপথের আগে তিনি ঘোষণা দেন— বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন না, কারণ বিষয়টি এখনও সংবিধানে অন্তর্ভুক্ত হয়নি।
তিনি বলেন, “সংবিধানে অন্তর্ভুক্ত না হলে কোনো পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার সুযোগ নেই।”
মানুষের প্রত্যাশা মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর তিনি দেশের আইন-শৃঙ্খলা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন।
কক্সবাজারের রাজনৈতিক ও সামাজিক মহল মনে করছে— জেলার উন্নয়ন, নিরাপত্তা ও পর্যটন ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন এসব ক্ষেত্রে এখন নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

আসন্ন ২০২৬-২৭ বাজেটে বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাজেট বৃদ্দির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

চট্টগ্রাম, ৪ জুন ২০২৬: বৈশ্বিক জ্বালানি বাজারে চলমান অস্থিরতা, জীবাশ্ম জ্বালানির মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ