৩৬ বছর পর শরীয়তপুর প্রেসক্লাব নির্বাচন

শরীয়তপুর প্রেসক্লাবের বহুল প্রতীক্ষিত নির্বাচন শেষে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। এতে সভাপতি পদে আরটিভির প্রতিনিধি আবুল হোসেন সরদার এবং সাধারণ সম্পাদক হিসেবে চ্যানেল টুয়েন্টি ফোরের নুরুল আমীন রবীন দায়িত্ব পেয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) দিনব্যাপী শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে সন্ধ্যায় ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন জেলা তথ্য কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার শাহিন মিয়া।নির্বাচনের মাধ্যমে প্রেসক্লাবের অন্যান্য গুরুত্বপূর্ণ পদেও নতুন মুখ নির্বাচিত হয়েছে। সহ-সভাপতি পদে নির্বাচিত হন হাবিবুর রহমান, শহিদুল ইসলাম পাইলট ও খলিলুর রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান এসএম শাকিল এবং সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হন আশিকুর রহমান হৃদয়। সাংগঠনিক সম্পাদক পদে বিএম ইস্রাফিল, কোষাধ্যক্ষ হিসেবে সগির হোসেন এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে জামাল মল্লিক নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে মঞ্জুরুল ইসলাম রনি, দপ্তর সম্পাদক হাফেজ মোহাম্মদ আল-আমিন, সমাজকল্যাণ সম্পাদক সাইফুল ইসলাম এবং আইন সম্পাদক হিসেবে সোহেল রানা নির্বাচিত হন। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে শরিফুল আলম ইমন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ধর্ম ও সাহিত্য বিষয়ক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আলমগীর হোসেন। সদস্য পদে নির্বাচিত হয়েছেন ইসহাক মাদবর, আব্দুল বারেক ভূঁইয়া, সৈয়দ মেহেদী হাসান, মিরাজ শিকদার ও সাইফুল ইসলাম ঢালী। নবনির্বাচিত সভাপতি আবুল হোসেন সরদার বলেন, দীর্ঘ ৩৬ বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় তিনি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি আরও বলেন, সকলকে সঙ্গে নিয়ে একটি আধুনিক, গতিশীল ও পেশাদার প্রেসক্লাব গড়ে তোলাই হবে তাদের মূল লক্ষ্য।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

আসন্ন ২০২৬-২৭ বাজেটে বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাজেট বৃদ্দির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

চট্টগ্রাম, ৪ জুন ২০২৬: বৈশ্বিক জ্বালানি বাজারে চলমান অস্থিরতা, জীবাশ্ম জ্বালানির মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ