৩ ফেব্রুয়ারি কটিয়াদীতে আসছেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান আগামী ৩ ফেব্রুয়ারি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় সফর করবেন। তাঁর আগমনকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক প্রস্তুতি চলছে।

কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার ও নায়েবে আমীর সাইদুল হক বিএসসি বিষয়টি নিশ্চিত করে জানান, ৩ ফেব্রুয়ারি সকাল ৮টায় কটিয়াদী সরকারি কলেজ মাঠে একটি ঐতিহাসিক জনসভা অনুষ্ঠিত হবে। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন নির্বাচন ও সাংগঠনিক কার্যক্রমকে সামনে রেখে এই জনসভার আয়োজন করা হয়েছে। জনসভায় ডা. শফিকুর রহমান চলমান রাজনৈতিক পরিস্থিতি, দলীয় অবস্থান এবং ভবিষ্যৎ কর্মসূচি সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য দিতে পারেন।

কিশোরগঞ্জ-২ আসনের জামায়াতের মনোনীত  সংসদ সদস্য প্রার্থী শফিকুল ইসলাম মোড়ল জানান, এই জনসভাকে কেন্দ্র করে দলীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে। তাঁর মতে, জনসভাটি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

জনসভাকে ঘিরে জামায়াতে ইসলামীর স্থানীয় ইউনিট ও অঙ্গসংগঠনগুলোর পক্ষ থেকে সাংগঠনিক প্রস্তুতি নেওয়া হয়েছে। আয়োজকেরা জানিয়েছেন, কর্মসূচিটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

মাগুরায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

বিচার কার্যক্রমের গতি বৃদ্ধি, তদন্ত ও বিচার প্রক্রিয়ার মধ্যে কার্যকর

দেশে শিশুশ্রম হ্রাসের বদলে আবারও বাড়ছে আর উদ্বেগজনকভাবে দেশের সর্বোচ্চ শিশুশ্রমপ্রবণ অঞ্চল হিসেবে উঠে এসেছে রাজশাহী বিভাগ

শিক্ষানগরী হিসেবে পরিচিত রাজশাহী শিশুশ্রমের ভয়াবহ বাস্তবতায় নতুন করে আলোচনায়।