দিনাজপুর নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে আজ দুপুর ১২টা ৩০ মিনিটে শ্রমিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
মির্জাপুর বাস টার্মিনালের উত্তর পার্শ্বে, সদর, দিনাজপুর-এ অবস্থিত ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া ও চলমান কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এমপি শ্রমিকদের সার্বিক কল্যাণে সহযোগিতার আশ্বাস দেন এবং সংগঠনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়নের সভাপতি মোঃ নুরুল ইসলাম নুরু, সহ-সভাপতি মোঃ শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, সহ-সাধারণ সম্পাদক মোঃ লতিফুর রহমান (রুবেল), সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুস সাত্তার, অর্থ সম্পাদক মোঃ জাহিদ হোসেন (সোহাগ), প্রচার সম্পাদক মোঃ লাবু, দপ্তর সম্পাদক মোছাঃ মর্জিনা, কার্যকরী সদস্য মোঃ ফরিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় শ্রমিকদের ন্যায্য মজুরি, কর্মসংস্থান বৃদ্ধি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। শেষে শ্রমিক নেতৃবৃন্দ এমপিকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের মতবিনিময় সভা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।




