খুলনার খান জাহান আলীতে ৪ বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার

খুলনায় কেএমপি’র খানজাহান আলী থানা পুলিশ অদ্য ২৪ ফেব্রুয়ারী ২০২৬ ইং তারিখ রাত ২৩.৩০ ঘটিকার যোগীপোল ইউনিয়ন এলাকায় একটি বিশেষ অভিযান চালায়। উক্ত বিশেষ অভিযানে জিআর নং-১৫৫/০৭, তারিখ-১১/০১/২০২৬(খুলনা, দৌলতপুর) এবং জিআর নং-১৬৬৭/০৯, তারিখ-১১/০৫/২০২৪ (খুলনা, খালিশপুর) মূলে ৪ বছর সশ্রম কারাদন্ড একই সঙ্গে ১২,০০০ টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম করাদন্ডপ্রাপ্ত আসামী হুমায়ুন কবীর সরদার (২৮), পিতা-মৃত: রফিক সরদার, সাং-মীরেরডাঙ্গা, থানা-খানজাহান আলী, খুলনাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন