কুমিল্লার বরুড়ায় ইফতারের খাবারে বিষ মিশিয়ে হত্যার চেষ্টা: শিশুসহ একই পরিবারের ৫ জন হাসপাতালে

কুমিল্লার বরুড়া উপজেলায় ইফতারের খাবারের সাথে বিষাক্ত দ্রব্য মিশিয়ে একই পরিবারের শিশুসহ ৫ জনকে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ইফতারের সময় উপজেলার ঝলম ইউনিয়নের মেড্ডা গ্রামের মিস্ত্রি বাড়িতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ইফতারের সময় মেড্ডা গ্রামের মিস্ত্রি বাড়ির একটি পরিবার ইফতার করতে বসলে খাবারের বিষক্রিয়ায় একে একে সবাই অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যদের ধারণা, শত্রুতার জেরে কে বা কারা পরিকল্পিতভাবে খাবারের সাথে বিষাক্ত কোনো দ্রব্য মিশিয়ে দিয়েছে। ​অসুস্থদের মধ্যে শিশু ও নারী রয়েছেন। ইফতারের পরপরই তাদের চিৎকার ও শারীরিক অবস্থার অবনতি দেখে প্রতিবেশীরা এগিয়ে আসেন এবং উদ্ধার কাজে অংশ নেন।
অসুস্থ ছয়জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে (কুমেক) পাঠানো হয়েছে। বর্তমানে তারা সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
এই চাঞ্চল্যকর ঘটনার পর মেড্ডা গ্রামসহ পুরো ঝলম ইউনিয়নে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা এই জঘন্য ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন