জয়পুরহাটে প্রায় ৪০ লাখ টাকার মূল্যের বিষ্ণু মূর্তি উদ্ধার

জয়পুরহাটে প্রায় ৪০ লাখ টাকার মূল্যের বিষ্ণু মূর্তি উদ্ধার। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারীর সার্বিক নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। দিবাগত রাত দেড়টার দিকে জয়পুরহাট সদর উপজেলার হিচমী বাইপাস সংলগ্ন কমর গ্রাম এলাকায় গোবিন্দগঞ্জ- জয়পুরহাট সড়কের একটি নির্জন স্থানে সাদা প্লাস্টিকের বস্তা হাতে সন্দেহজনকভাবে অবস্থান করছিলেন শহিদুল ইসলাম। টহল দলের সদস্যরা তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে তিনি সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেননি। পরবর্তীতে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি বস্তার ভেতরে অবৈধ কষ্টিপাথরের মূর্তি থাকার কথা স্বীকার করেন। পরে বস্তা তল্লাশি করে একটি বড় ও একটি ছোট আকারের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়। বিজিবি জানায়, উদ্ধারকৃত বড় মূর্তিটির ওজন ২৮ কেজি ৫০০ গ্রাম এবং ছোটটির ওজন ২ কেজি ২০০ গ্রাম। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো প্রাচীন ও মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শন। উদ্ধার হওয়া মূর্তি দুটির আনুমানিক বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ লাখ ৭০ হাজার টাকা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন