দিনাজপুরের খানসামায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (পাকেরহাট) খানসামায় নিয়মিত পরিদর্শন ও রাউন্ড সম্পন্ন করেছেন আবাসিক মেডিকেল অফিসার ডা. সুব্রত হালদার।
আজকের রাউন্ডে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, জরুরি বিভাগ ও ভর্তি রোগীদের সার্বিক অবস্থা খোঁজখবর নেন। রোগীদের চিকিৎসা সেবা যথাযথভাবে প্রদান করা হচ্ছে কিনা, ওষুধ সরবরাহ, সেবিকার দায়িত্বপালন ও পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়গুলো গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করেন। পাশাপাশি চিকিৎসক ও নার্সদের সঙ্গে প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন।
রোগীদের সঙ্গে কথা বলে তিনি তাদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং চলমান চিকিৎসা সম্পর্কে সন্তুষ্টি যাচাই করেন। কোনো ধরনের সমস্যা বা ঘাটতি থাকলে তা দ্রুত সমাধানের আশ্বাস দেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা মান আরও উন্নত ও জনবান্ধব করতে এ ধরনের নিয়মিত রাউন্ড ও তদারকি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন। স্থানীয় জনগণও এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।




