নওগাঁয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

নওগাঁ জেলায় চলমান মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। ২০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় ০২ মার্চ ২০২৬ ইং তারিখে জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ টিম মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় বদলগাছী থানা এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, উপজেলার হাসিমপুর গ্রামে এক নারী তার নিজ বসতবাড়ির আঙিনায় মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।
গোপন তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ১০টার দিকে ডিবি পুলিশের দল ঘটনাস্থলে অভিযান চালায়। অভিযানে আছিয়া (৪৫), স্বামী: আব্দুস সালাম, থানা: বদলগাছী – তাকে নিজ বাড়ির আঙিনা থেকে আটক করা হয়। পরে মহিলা পুলিশ সদস্যদের মাধ্যমে দেহ তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটগুলো তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
জেলা পুলিশ আরও জানিয়েছে, মাদক নির্মূলের লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার থাকবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন