মঙ্গলবার,২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি কারখানায় ভোক্তা অধিকার আইনে ৩০হাজার টাকা জরিমান

রমজানের ঈদকে সামনে রেখে  আজ বুধবার (৪ মার্চ) কুমিল্লার আদর্শ সদর উপজেলার বিসিক শিল্পনগরী এলাকায় সেমাই ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানে দেখা যায়, “কুমিল্লা ফ্লাওয়ার মিলস” ফ্যাক্টরিতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি ও সংরক্ষণ করা হচ্ছিল।

উল্লিখিত অপরাধসমূহের কারণে কুমিল্লা ফ্লাওয়ার মিলসকে ৩০,০০০ টাকা জরিমানা আরোপ করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।

এ বিষয়ে কুমিল্লা জেলার ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: কাউছার মিয়া বলেন, জনস্বার্থে পুরো রমজান মাসজুড়ে ভোক্তা অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: কাউছার মিয়া, নিরাপদ খাদ্য অফিসার জনাব মো: জুয়েল মিয়া এবং সার্বিক সহযোগিতায় কুমিল্লা জেলা পুলিশের একটি টিম।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি শীর্ষক প্রকল্পের কার্যক্রম বিষয়ে ওরিয়েন্টেশন এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সোমবার ২৭ জুলাই, ২০২৬ সুনামগঞ্জ পিটিআই মিলনায়তনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে