যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ মার্চ) স্থানীয় একটি মিলনায়তনে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে সাংবাদিকরা পেশাগত সৌহার্দ্য বিনিময়ের পাশাপাশি দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত করেন।
সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ গুলজার হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা ও ব্যবস্থাপনায় ছিলেন ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ সিফাত এবং অর্থ সম্পাদক মাহাতাব আনোয়ার হোসেন।
ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর টেলিভিশনের স্বত্বাধিকারী ও বিশিষ্ট গণমাধ্যমকর্মী এস.এম খোকন চৌধুরী (আজকের খবর), জহুরুল ইসলাম (খবরপত্র) এবং সাইদ হাসান সানি (স্বাধীন সংবাদ)।
বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। পেশাগত কাজের চাপের বাইরে এ ধরনের আয়োজন সাংবাদিকদের মাঝে পারস্পরিক ভ্রাতৃত্ব ও ঐক্য আরও সুদৃঢ় করবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রিপোর্টার্স ক্লাবের নির্বাহী সদস্য মোঃ রেজাউল করিম, মোঃ সাজেরুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ এবং সাংবাদিকদের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলে একসাথে ইফতারে অংশ নেন।




