নেত্রকোনার মদন প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নেত্রকোনা জেলার মদন উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে উপজেলা প্রশাসন, স্থানীয় নেতৃবৃন্দ,  সুধীজন ও প্রেসক্লাব সদস্যদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ মার্চ) ২১ রমজান সন্ধ্যায় উপজেলা প্রেসক্লাবে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারি কমিশনার(ভূমি) শাউলিন নাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি সভাপতি নূরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, উপজেলা বিএনপির উপদেষ্টা মির্জা রমজান আলী মদন হাসপাতালের আবাসিক ডাঃ তায়েব হাসান, উপজেলা কৃষি অফিসার মাহমুদুল হাসান, পৌর বিএনপি সভাপতি কামরুজ্জামান চন্দন, সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদির, সাংগঠনিক সম্পাদক ফজলে এলাহী টুটন,  সামছুল আলম লালু, যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, এমপির ব্যাক্তিগত কর্মকর্তা মাহমুদুল হাসান, জামায়াতের নায়েবে আমির, রিয়াজ উদ্দিন ইদ্রিস মাষ্টার।
প্রেসক্লাবের সদস্য-সহযোগী সদস্য, আলেম-উলামা, বিভিন্ন গণমাধ্যম সংগঠনের সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মদন প্রেসক্লাবের সভাপতি আল মাহবোব আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার উজ্জ্বল।
অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান   মুফতি আনোয়ার হোসেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন