কুমিল্লা চৌদ্দগ্রামে স্বল্প মূল্যে আধুনিক চিকিৎসাসেবার লক্ষ্যে ফাস্ট এইড হসপিটালের উদ্বোধন

কুমিল্লার চৌদ্দগ্রামে স্বল্প মূল্যে উন্নত ও আধুনিক সেবার নিশ্চয়তায় মানুষকে চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে ফাস্ট এইড হসপিটালের উদ্বোধন করা হয়েছে। শনিবার ফিতা কেটে চৌদ্দগ্রাম থানার দক্ষিণ পাশে অবস্থিত হসপিটালের উদ্বোধন করেন ডাঃ একেএম গাজী উল হক। এর আগে ফাস্ট এইড হসপিটালের চেয়ারম্যান ডাঃ মোজাফফর আহমদের সভাপতিত্বে ও উপস্থাপক ইমাম হোসেনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ একেএম শামসুদ্দীন, চৌদ্দগ্রাম ফয়েজুন্নেছা মহিলা মাদ্রাসার অধ্যক্ষ কাজী আহসান উল্যাহ, বিশিষ্ট সমাজ সেবক জহিরুল হক সেলিম মজুমদার, চৌদ্দগ্রাম মডেল কলেজের অধ্যক্ষ টিপু সুলতান, বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল হোসেন কাজল, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বেলাল হোসাইন, ফাস্ট এইড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক আবু নাছের ভূঁইয়া, অর্থ পরিচালক ডেন্টিষ্ট শাহীন আলম, আরএমও ডা. আবু জাফর মোঃ নেছার উদ্দিন, পরিচালক জালাল উদ্দিন শিকদার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশীদ মজুমদার, চৌদ্দগ্রাম ক্লিনিকের স্বত্তাধিকারী মোঃ আরজু, পৌরসভা জামায়াতের সেক্রেটারী মোশারফ হোসেন ওপেল, ডাঃ আবু হানিফসহ ফাস্ট এইড হসপিটালের অন্যান্য পরিচালক ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

গাজীপুরের কাপাসিয়ায় সমীক্ষাতেই আটকে পুরাতন ব্রহ্মপুত্রে সেতু নির্মাণ, ভরসা এখনো বাঁশের সাঁকো

নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রাম এবং গাজীপুরের কাপাসিয়া