অসুস্থ অসহায় প্রতিবন্ধী ও কৃতি শিক্ষার্থীদের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ করেন সমাজকল্যাণ মন্ত্রী

আজ ২৬-০৫-২৬ তারিখ মঙ্গলবার দুপুর 12 টায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা অডিটরিয়ামে অসুস্থ অসহায় ও প্রতিবন্ধী শিক্ষার্থীদেরমাঝে শিক্ষার্থীর অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আব্দুল আল মামুন কাউসার শেখের সভাপতিত্বে ও সমাজ কল্যাণ কর্মকর্তা মাসুদ রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নারী শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিরামপুর থানার সরকারি পুলিশ সুপার হাজির উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি শাহ মোহাম্মদ শামীম হোসেন চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, এছাড়াও ঘোড়াঘাট থানার ওসি শহিদুল ইসলাম সহ আরো অনেকে। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপি’র সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান সরোয়ার হোসেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুক্তার হোসেন । ঘোড়াঘাট সরকারি ডিগ্রি কলেজের প্রিন্সিপাল । উপজেলার সাংবাদিক মিডিয়াকর্মী গণ্যমান্য ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিতি ছিলেন ।এ সময় সমাজকল্যাণ মন্ত্রী তার বক্তব্যে বলেন, বিএনপি সরকার জনবান্ধব সরকার, তারা অসহায় দুঃস্থ ও ভালো শিক্ষার্থী দের জন্য শিক্ষা অনুদান দিয়ে থাকেন। এছাড়াও খাল খনন, প্রতিবন্ধী ভাতা, ফ্যামিলি কার্ড অব্যাহত থাকবে বলে তিনি জানান।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

গাজীপুরের কাপাসিয়ায় সমীক্ষাতেই আটকে পুরাতন ব্রহ্মপুত্রে সেতু নির্মাণ, ভরসা এখনো বাঁশের সাঁকো

নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রাম এবং গাজীপুরের কাপাসিয়া