নওগাঁর অসুস্থ বিএনপির ইউনিয়ন নেতাকে দেখতে ছুটে গেলেন মোঃ খালিদ হাসান লিপ্ত

নওগাঁ সদর উপজেলার শিকারপুর ইউনিয়ন বিএনপির অসুস্থ নেতা মোঃ মুজাহারুল হককে দেখতে তার বাসায় ছুটে গেলেন নওগাঁ সদর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক নেতা মোঃ খালিদ হাসান লিপ্ত।
শুক্রবার (৩ জুন) বিকালে তিনি অসুস্থ নেতার খোঁজখবর নেন এবং তার শারীরিক অবস্থার বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
মোঃ মুজাহারুল হক শিকারপুর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দীর্ঘ ৩৭ বছর যাবত বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন এবং দলীয় কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
এসময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী শহীদ জিয়া প্রজন্ম দলের নওগাঁ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ হাফিজুর রহমান রিপন, সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম চঞ্চল এবং সাংগঠনিক সম্পাদক মোঃ সুইট হোসেন। শিকারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আসলাম আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক।
দলীয় নেতাকর্মীরা মোঃ মুজাহারুল হকের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার দীর্ঘ রাজনৈতিক জীবনের অবদানের কথা স্মরণ করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

গাজীপুরের কাপাসিয়ায় সমীক্ষাতেই আটকে পুরাতন ব্রহ্মপুত্রে সেতু নির্মাণ, ভরসা এখনো বাঁশের সাঁকো

নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রাম এবং গাজীপুরের কাপাসিয়া