খুলনা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক তৈমুর ইসলাম-কে দায়িত্ব থেকে অব্যহতি

দীর্ঘ আলোচনা-সমালোচনা ও নানা অভিযোগের পর খুলনা মহানগর পুলিশের (কেএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক তৈমুর ইসলাম-কে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সাবেক আইজিপি বেনজীর আহমেদ-এর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই কর্মকর্তাকে রংপুর রেঞ্জে সংযুক্ত করার আদেশ জারি করেছে পুলিশ সদর দপ্তর।
সোমবার (৮ জুন) রাতে জারি হওয়া আদেশে তাঁকে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়। এর আগে তাঁর বিরুদ্ধে বিভিন্ন অপরাধ, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়।
ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, প্রতিষ্ঠান দখলে সহযোগিতা করতে কাউকে তুলে নিয়ে গ্রেপ্তার দেখানো, মামলায় জড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায় এবং কিছু ক্ষেত্রে সন্ত্রাসী চক্রের সঙ্গে যোগাযোগ রক্ষার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া পুলিশ ইন্টারনাল ওভারসাইট (পিআইও)-এর প্রতিবেদনে তাঁর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের বিষয় উঠে আসার পর কেএমপির পক্ষ থেকেও তাঁকে অন্য ইউনিটে বদলির সুপারিশ করা হয়েছিল।
গত বছরের অক্টোবর ও নভেম্বর মাসে একাধিকবার বদলির আদেশ জারি হলেও নানা কারণে তিনি কেএমপিতেই বহাল ছিলেন। শেষ পর্যন্ত দফায় দফায় বদলির নির্দেশের পর এবার তাঁকে খুলনা থেকে সরিয়ে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হলো।
এর আগে সাবেক আইজিপি বেনজীর আহমেদের রিসোর্ট প্রকল্পের জন্য ভয়ভীতি দেখিয়ে জমি কেনার অভিযোগ নিয়েও আলোচনায় এসেছিলেন তৈমুর ইসলাম।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন