বৃহস্পতিবার,৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ঘোড়াঘাটে দিন ব্যাপি গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়

দিনাজপুরের ঘোড়াঘাটে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহের অংশগ্রহনে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে দিন ব্যাপি এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে গ্রাম আদালত স্বক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের উপজেলা সম্বনয়কারী মোঃ আব্দুল হাদির সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল আল- মামুন কাওছার শেখ।
আরও বক্তব্য রাখেন, ঘোড়াঘাট থানার ওসি শহিদুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা, মোঃ মাসুদ রানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিরঞ্জন কুমার, উপজেলা শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার প্রমুখ। কর্মশালায় বিভিন্ন এনজিও প্রতিনিধি, সরকারি দপ্তরের দপ্তর প্রধান, গনমাধ্যম কর্মীসহ ২২জন প্রশিক্ষনার্থী অংশ নেয়।
কর্মশালায় ঘোড়াঘাট উপজেলায় ৪ টি গ্রাম আদালতের মাধ্যমে দেওয়ানী ও ফৌজদারী বিষয়ক এ পর্যন্ত ৪৭৮টি মামলা দায়ের হয় এর মধ্যে ৪৩১ টি মামলা নিষ্পত্তি হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

test123123

test123123

test123123

test123123