মঙ্গলবার,২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

গাছ বাঁচান, পৃথিবী বাঁচান: পুঠিয়ার বানেশ্বরে শিক্ষার্থীদের জলবায়ু সচেতনতা র‍্যালি

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে এক বর্ণাঢ্য জলবায়ু সচেতনতা র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ জুন ২০২৬) সকাল সাড়ে ১০টায় বানেশ্বর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত এ র‍্যালিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজাদ আলীর নেতৃত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল রাজ্জাক দুলাল।

এছাড়াও র‍্যালিতে উপস্থিত ছিলেন বানেশ্বর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হযরত আলী সরকার, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আকতার আলী, বিএনপি নেতা লোটাসসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় সচেতন নাগরিকরা।

র‍্যালিটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বানেশ্বর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীদের হাতে জলবায়ু সুরক্ষা, বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ এবং প্লাস্টিক দূষণ রোধবিষয়ক বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। র‍্যালির ব্যানারে “জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক র‍্যালি” শীর্ষক বার্তার পাশাপাশি পরিবেশবান্ধব জীবনযাপন ও বৃক্ষরোপণের আহ্বান জানানো হয়।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত, খরা এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি ক্রমাগত বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকারের পাশাপাশি সমাজের প্রতিটি মানুষকে পরিবেশ রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি এবং প্রকৃতি রক্ষার মানসিকতা গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণ, জলাশয় সংরক্ষণ এবং পরিবেশ দূষণ কমাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

আয়োজকরা জানান, পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় জনগণকে উদ্বুদ্ধ করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

র‍্যালিটি ঘিরে স্থানীয়দের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। পরিবেশ রক্ষায় এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে সচেতন মহল নিয়মিত এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি আয়োজনের দাবি জানান।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি শীর্ষক প্রকল্পের কার্যক্রম বিষয়ে ওরিয়েন্টেশন এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সোমবার ২৭ জুলাই, ২০২৬ সুনামগঞ্জ পিটিআই মিলনায়তনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে