নলছিটিতে পানিতে ডুবে দুই বছরের শিশুর করুণ মৃত্যু

নলছিটি( ঝালকাঠি)সংবাদদাতা: ঝালকাঠির নলছিটিতে পানিতে ডুবে সানজিদা আক্তার( ২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার( ১৮ জুন) দুপুরে উপজেলার রানাপাশা ইউনিয়নের ভেরনবাড়িয়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেন নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আরিফুল আলম।
তার পিতার নাম সোহেল হাওলাদার। তিনি রানাপাশা ইউনিয়নের ভেরনবাড়িয়া এলাকার বাসিন্দা।
পরিবার সূত্র জানা গেছে, সানজিদা আক্তারের মা কবিতা বেগম তাকে সাথে নিয়ে বসতবাড়ির নিকটবর্তী একটি ডোবার পাশে লাকড়ি সংগ্রহে গিয়েছিল। এক পর্যায়ে অসতর্কতাবশত সানজিদা আক্তার ডোবার পানিতে তলিয়ে যায়। পরে খোজাখুজির পর ডোবা থেকে তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আরিফুল আলম বলেন,  এ ব্যাপারে নলছিটি থানার একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং শিশুর লাশ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি শীর্ষক প্রকল্পের কার্যক্রম বিষয়ে ওরিয়েন্টেশন এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সোমবার ২৭ জুলাই, ২০২৬ সুনামগঞ্জ পিটিআই মিলনায়তনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে