মঙ্গলবার,২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

চৌগাছায় বিএনপি কর্মী আতিয়ার হত্যা মামলা: প্রধান আসামি মোহাম্মদ আলীসহ গ্রেফতার ৩, আলামত উদ্ধার

যশোরের চৌগাছায় বিএনপি কর্মী আতিয়ার রহমান হত্যা মামলার প্রধান আসামি ফতেপুর গ্রামের মোহাম্মদ আলীসহ এ পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত অন্য দুজন হলেন—কবীর হোসেন ও সুজা। এদিকে, হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে পুলিশের কাছে জবানবন্দি দিয়েছেন গ্রেফতারকৃত কবীর।
​পুলিশ ও মামলার এজহার সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে নিহত আতিয়ারের ভাই রাশেদ বাদী হয়ে চৌগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় মোহাম্মদ আলী ও কবীরসহ ৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৭/৮ জনকে আসামি করা হয়েছে। পুলিশ জানায়, মামলার ২ নম্বর আসামি কবীর হোসেনকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করা হলে তিনি পুলিশের কাছে আতিয়ারকে পরিকল্পিতভাবে হত্যা করার কথা স্বীকার করেন। প্রধান আসামি মোহাম্মদ আলী এবং তিনি নিজে সরাসরি এই হত্যাকাণ্ডে অংশ নেন বলে জানান। কবীরের দেওয়া স্বীকারোক্তিমূলক তথ্যের ভিত্তিতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং সেখান থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত গুরুত্বপূর্ণ আলামত জব্দ করেছেন। এ ছাড়া, এ ঘটনায় আগে সন্দেহভাজন হিসেবে আটক হওয়া লস্কারপুর গ্রামের সুজা (৫০)-কে এই মামলায় এজহারভুক্ত আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে। ​মামলার এজাহারে নাম উল্লেখ করা ৯ আসামি হলেন:
১. মোহাম্মদ আলী (৩৮), পিতা-আমিন উল্লাহ, সাং-ফতেপুর (প্রধান আসামি)
২. মোঃ কবির হোসেন (২৫), পিতা-আশাদুল ইসলাম, সাং-ফতেপুর
৩. আঃ আলিম ওরফে আব্দুল (৫২), পিতা-মৃত নঈমুদ্দিন, সাং-ফতেপুর
৪. দাউদ হোসেন (৪৯), পিতা-রব্বানী, সাং-ফতেপুর
৫. শুকুর আলী (৪২), পিতা-নুরু, সাং-মনমথপুর
৬. মোঃ আঃ রহিম (৪৮), পিতা-তাজুল ইসলাম, সাং-মনমথপুর
৭. মোঃ হাসান আলী (৩৫), পিতা-মকরব আলী, সাং-লস্কারপুর
৮. মোঃ আবুল কাশেম (৪৮), পিতা-মৃত শাহাদৎ মহরী, সাং-লস্কারপুর
৯. মোঃ সুজা (৫০), পিতা-মৃত ইনা, সাং-লস্কারপুর।
​ পুলিশ জানিয়েছে, মামলার প্রধান আসামিসহ তিনজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। ঘটনার সাথে জড়িত বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

মুকসুদপুরে সংবাদ সম্মেলন আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা মোহরাব-উন-নুর ছিরু মিয়ার

গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার গোপীনাথপুর এলাকার বাসিন্দা মোহরাব-উন-নুর ছিরু মিয়া সংবাদ