উপকুলের সংগ্রামে বহমান এই প্রতিপাদ্য নিয়ে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেক কতৃক আয়োজিত কোমলমতি শিক্ষার্থীদের মাঝে গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। ২৪ জুন বেলা ১১ টায় আমখোলা ইউনিয়নের আলগী তাফালবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ শত কোমলমতি শিক্ষার্থীদের মাঝে গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ করেন বেসরকারি প্রতিষ্ঠান কোডেক। এসময় উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন উপজেলা সহকারী সমাজসেবা অফিসার মোঃ সাইফুল ইসলাম সাঈয়ুম। বিশেষ অতিথি ছিলেন এরিয়া ম্যানেজার কোডেক পটুয়াখালী সদর এর মোঃ আবু জাফর, উপজেলা সহকারী শিক্ষক অফিসার রিপন কুমার দাস, শাখা ব্যাবস্থাপক কোডেক আমখোলা শাখার মোঃ আবুল কালাম আজাদ, সহকারী শাখা ব্যাবস্থাপক কোডেক আমখোলা শাখার মোঃ শাহীন বিশ্বাস। এছাড়া আরো উপস্থিত থাকেন স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ও কোমলমতি শিক্ষার্থীদের অবিভাবকরা। সভায় বক্তারা বলেন সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান কোডেক এই মহতি কাজে সবসময় পাশে থাকবে বলে জানান।




