গলাচিপায় কোডেক কর্তৃক ফলের চারা, শিক্ষা উপকরণ ও কৃষকদের মাঝে ধান বীজ বিতরণ

উপকূলের সংগ্রামে বহমান এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীর গলাচিপায় কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেক কর্তৃক গলাচিপা সদর ইউনিয়নের বোয়ালিয়া বাধ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুইশত বারোজন কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ফলের চারা বিতরন করা হয়েছে।

এর আগে গলাচিপা পৌরসভার ১ নং ওয়ার্ডের গোডাউন রোড কোডেক শাখা কার্যালয় বেলা ১১ টায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে চলতি মৌসুমের আমন ধানের বীজ বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত থেকে আমন ধান বীজ বিতরণ করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আসরাফ আলী।

পরে দুপর বারোটায় গলাচিপা সদর ইউনিয়নের কোডেক বোয়ালিয়া শাখার আয়োজনে বোয়ালিয়া বাধ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ফলের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ করেন।

এসময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ খালিদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোডেক এরিয়া ম্যানেজার মোঃ ইব্রাহিম খলিল, সদর ইউনিয়নের কোডেক বোয়ালিয়া শাখা ব্যাবস্থাপক কিশোর চন্দ্র শিকারী, উপ-শাখা ব্যাবস্থাপক মোঃ জসিম উদ্দিন, উপ-শাখা ব্যাবস্থাপক মোঃ রফিকুল ইসলাম সহ উক্ত শাখার সকল কর্মকর্তাবৃন্দ। এছাড়াও আরো উপস্থিত থাকেন স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ও অবিভাবকরা।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান কোডেক ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বিভিন্ন সময় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্নরকম শিক্ষা উপকরণ, ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করে আসছে। এবছরে উপজেলায় ১৮ টি শিক্ষা প্রতিষ্ঠানে এই মহতি কাজ করে যাচ্ছে।তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন এই গাছের চারা বাড়িতে নিয়ে যত্ন করবে তা হলে ভালো ফল পাবে। তেমনি পরাশোনা যত্ন করে করতে হবে তা হলেই বাবা, মায়ের ও এই দেশের মুখ উজ্জ্বল করতে পারবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

গাসিকের ২,৬২১ কোটি টাকার উদ্বৃত্ত বাজেট ঘোষণা রাজস্ব আয় বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন ও ‘গ্রিন অ্যান্ড ক্লিন সিটি’ গড়ার অঙ্গীকা

গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৫ হাজার ১০২

বালাইনাশক ব্যবহারে সচেতন হোন, নিরাপদ কৃষিই আমাদের অঙ্গীকার ইনতেফার উদ্যোগে কৃষকদের মাঝে সেফটি সামগ্রী বিতরণ

“বালাইনাশক ব্যবহারে সচেতন হোন, নিরাপদ থাকুন”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে