খানসামা রক্তদান গ্রুপের উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

দিনাজপুরের খানসামা উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন খানসামা রক্তদান গ্রুপ-এর উদ্যোগে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের সম্মানে এক আন্তরিক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের সফলতা কামনা করে দোয়া এবং উৎসাহমূলক বক্তব্য প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. সুব্রত হালদার(আবাসিক মেডিকেল অফিসার)উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, খানসামা (পাকেরহাট)। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের সততা, আত্মবিশ্বাস ও অধ্যবসায়ের মাধ্যমে ভালো ফলাফল অর্জনের আহ্বান জানান এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক এএইচ আরাফাত ইসলাম, সাধারণ সম্পাদক মো. নিজামুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মুসা মোহাম্মদ রুবেল ও মোহাম্মদ নাঈম ইসলাম নাসিম। এছাড়াও উপস্থিত ছিলেন সুজন ইসলাম, সোহাগি ইসলাম সোহা, আব্দুল হালিম ইসলাম, সাগর ইসলাম, তামিম ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্য এবং এইচএসসি পরীক্ষার্থীরা।
অনুষ্ঠানটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, খানসামা (পাকেরহাট)-এর হলরুমে অনুষ্ঠিত হয়। শেষপর্যায়ে পরীক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তাদের সর্বাঙ্গীণ সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন