নেএকোনা-৩ আসনে ‘ডক্টরেট’ ব্যবহার না করা নিয়ে আলোচনা

নেএকোনা-৩ (১৫৯) আসনের আওতাধীন আটপাড়া–কেন্দুয়া এলাকায় ধানের শীষের মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালিকে ঘিরে নতুন করে আলোচনা সৃষ্টি হয়েছে। বিভিন্ন সময় তিনি নিজের নামের আগে ‘ডক্টরেট’ উপাধি ব্যবহার করলেও চলমান এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পোস্টার ও প্রচারণা সামগ্রীতে নামের আগে ডক্টরেট উপাধি ব্যবহার করেননি।
স্থানীয় সূত্রেa জানা গেছে, নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি দাবি করেছেন—তার ডক্টরেট ডিগ্রির বৈধতা নিয়ে প্রশ্ন থাকায় এবার পোস্টারে উপাধিটি ব্যবহার করা হয়নি। বিষয়টি নিয়ে এলাকাজুড়ে ভোটারদের মধ্যে নানা আলোচনা ও কৌতূহল দেখা দিয়েছে।
তবে এ বিষয়ে প্রার্থী রফিকুল ইসলাম হিলালি কিংবা তার নির্বাচনী শিবিরের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে সচেতন মহল মনে করছেন, নির্বাচন চলাকালীন প্রার্থীদের পরিচয় ও যোগ্যতা সম্পর্কে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি, যাতে ভোটাররা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

আসন্ন ২০২৬-২৭ বাজেটে বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাজেট বৃদ্দির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

চট্টগ্রাম, ৪ জুন ২০২৬: বৈশ্বিক জ্বালানি বাজারে চলমান অস্থিরতা, জীবাশ্ম জ্বালানির মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ