মঙ্গলবার,২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজবাড়ীর গোয়ালন্দে ১০৫০ পুরিয়া হেরোইন সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

রাজবাড়ী জেলায় গোয়ালন্দ উপজেলার  দৌলতদিয়া মনোরমা সিনেমা হল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১হাজার ৫০ পুরিয়া হেরোইন সহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব১০।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো  দৌলতদিয়া সোহরাব মন্ডল পাড়ার তুহিন মোল্লার স্ত্রী বন্যা বেগম(২৮),উত্তর-দৌলতদিয়া রবি শেখের স্ত্রী পিংকি আক্তার(৩০)।
শনিবার ৪ জুলাই বিকেলে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব১০।
 র‍্যাব ১০ সূত্রে জানা গেছে,, ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল সকাল ০৮.৪৫ মিনিটের সময়  দৌলতদিয়া  মনোরমা সিনেমা হল সংলগ্ন এলাকায় বিশেষ  অভিযান পরিচালনা করে ১হাজার৫০ পুরিয়া হেরোইনসহ বন্যা বেগম ও পিংকি আক্তারকে গ্রেফতার  করেছে র‍্যাব১০।তাদের কাছ থেকে জব্দকৃত মাদকদ্রব্য আনুমানিক মূল্য  প্রায় ৩ লক্ষ ১৫ হাজার টাকা।তারা পেশাদার মাদক ব্যবসায়ী| তারা দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে হেরোইন’সহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজবাড়ী’সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করেন।
এ বিষয়ে  গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান,, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার রুজু করে জেল হাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি শীর্ষক প্রকল্পের কার্যক্রম বিষয়ে ওরিয়েন্টেশন এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সোমবার ২৭ জুলাই, ২০২৬ সুনামগঞ্জ পিটিআই মিলনায়তনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে