সরল দুলালের বিষাক্ত ছোবলে অস্থির পাহাড়পুর যুব-সমাজ

গত কিছুদিন আগে ইয়াবাসহ বিজয়নগর উপজেলা ভিটিদাউদপুর গ্রামের জুম্মার নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেন বিজয়নগর থানা পুলিশ। তবে তার স্বজনদের অভিযোগ সে মাদক ব্যবসায়ী না মাদক বহনকারী। এমন অভিযোগের সূত্রধরে দীর্ঘ অনুসন্ধানের পর বেরিয়ে এলো থলের বিড়াল। অল্প কিছু টাকার বিনিময়ে নিয়মিত মাদক বহন করতেন জুম্মান। অনুসন্ধানে বেরিয়ে আসে ভিটিদাউদপুর গ্রাম এর বিশিষ্ট মাদক ব্যবসায়ী সরল মিয়ার নাম। ফল ব্যবসার আড়ালে তিনি গড়ে তুলেছেন মাদকের বিশাল সাম্রাজ্য। লাভজনক এই ব্যবসা করে অল্প দিনেই বনে গেছেন কোটিপতি। তার এই অবৈধ ব্যবসার বিশ্বস্ত ও ঘনিষ্ট পার্টনার হলেন একই উপজেলার কামাল মোড়া গ্রামের দুলাল মিয়া। লুকোচক্ষুর আড়ালে তাদের ব্যবসা মূলত ইয়াবা-সহ সকল প্রকার নিষিদ্ধ মাদকদ্রব্য। দুলাল মিয়া বিজয়নগর নোয়াবাদি-সহ আশেপাশের বর্ডার দিয়ে মাদক এনে সরল মিয়ার মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় পাচার করে থাকেন। সরজমিন পরিদর্শনে গিয়ে জানা যায়। ডি আই জি’র ভাই বলে গ্রেফতার হচ্ছেন না দুলাল মিয়া। সেই ক্ষমতার অপব্যবহার করে চলছে রমরমা মাদক ব্যবসা। ছবির বাম পাশে থেকে (১ জুম্মান) (২ সরল) (৩ দুলাল)।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

স্থানীয় নির্বাচন সামনে রেখে চুয়াডাঙ্গা জেলা জামায়াতের ওয়ার্ড সভাপতি সেক্রেটারি সম্মেলন ২০২৬

চুয়াডাঙ্গা জেলার স্থানীয় নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা জেলা জামাতের ৪টি