নলছিটির নাচনমহল ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা মোঃ কবির মোল্লা

ঝালকাঠির নলছিটি উপজেলার ৭নং নাচনমহল ইউনিয়ন বিএনপি ও এর সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে দীর্ঘদিন ধরে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ কবির মোল্লা। তাঁর সমর্থকদের দাবি,দলের কঠিন সময়ে তিনি নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ রেখে ইউনিয়নে বিএনপির সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
স্থানীয় নেতাকর্মীরা জানান, রাজনৈতিক প্রতিকূল সময়ে অনেকেই নিষ্ক্রিয় হয়ে পড়লেও মোঃ কবির মোল্লা মাঠে থেকে দলীয় নেতাকর্মীদের পাশে ছিলেন। তিনি নিয়মিত তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা,সাংগঠনিক সভা-সমাবেশ,মতবিনিময় এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে  দলকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে কাজ করে আসছেন।
সমর্থকদের ভাষ্য,দল সরকার গঠনের পরও ব্যক্তিগত কোনো সুবিধা গ্রহণ করার চেষ্টা করেনি  বরং মোঃ কবির মোল্লা নিজস্ব অর্থায়নে দলীয় সকল কার্যক্রম পরিচালনা সহ  ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে নেতাকর্মীদের নিয়ে সাংগঠনিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগেও তিনি সক্রিয় রয়েছেন।এসব কর্মকাণ্ডের কারণে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তাঁর গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি পেয়েছে বলে তারা দাবি করেন।
স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের একাধিক নেতাকর্মী বলেন, দলকে শক্তিশালী করার পাশাপাশি সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকায়
মোঃ কবির মোল্লা ইউনিয়নের মানুষের আস্থা অর্জন করেছেন। তাঁর নেতৃত্বে নাচনমহল ইউনিয়নের দলীয় ঐক্য আরও সুদৃঢ় হয়েছে বলে তাদের অভিমত।
নাচনমহল ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের একাংশ এবং বিএনপির তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা,আগামী স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী হিসেবে
মোঃ কবির মোল্লাকে মনোনয়ন দেওয়া হলে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন এবং ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনসেবায় আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন।
এ বিষয়ে মোঃ কবির মোল্লা বলেন, “দলের চরম দুর্দিনে আমি আমার নেতাকর্মীদের নিয়ে নিজ অর্থায়নে সকল ধরনের দলীয় কর্মসূচি বাস্তবায়ন করেছি। বিএনপি সরকার গঠন করার পরও কখনো ব্যক্তিগত স্বার্থে কোনো ধরনের ভাগ-বাটোয়ারার রাজনীতিতে জড়াইনি। বরং আগের মতোই নিজস্ব অর্থায়নে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে যতটুক পারছি সামাজিক, সাংগঠনিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছি।
তিনি আরও বলেন, “দলের জন্য আমার দীর্ঘদিনের ত্যাগ, শ্রম ও সাংগঠনিক ভুমিকা রয়েছে,আমি দলীয় শৃঙ্খলা পরিপন্থী কোন কাজে লিপ্ত হইনি,সব সময় ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে লড়েছি,যার কারনে সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থন পেয়েছি। দলের নীতি-নির্ধারকরা যদি এসব বিষয় বিচার-বিশ্লেষণ করেন,তাহলে আমি অবশ্যই নাচনমহল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দলীয় সমর্থন পাব বলে আশা রাখি ,ইনশাআল্লাহ।”

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি শীর্ষক প্রকল্পের কার্যক্রম বিষয়ে ওরিয়েন্টেশন এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সোমবার ২৭ জুলাই, ২০২৬ সুনামগঞ্জ পিটিআই মিলনায়তনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে