মোংলা বন্দর সিবিএ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলা বন্দর শ্রমিক কল্যাণ (সিবিএ) সংঘের নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০৫ জুলাই) মোংলা বন্দরের সিবিএ ভবনে এসএম আসিফ নাইমের সঞ্চালনায় মোংলা বন্দর কর্তৃপক্ষের কর্মচারী সংঘের আহ্বায়ক নাসির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে দেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি সুখ পারভেজ ।
এসময় আরও বক্তব্য দেন, খুলনা জেলা যুবদলের সদস্য মোল্লা মাহবুব আলম, মোংলা বন্দর কর্তৃপক্ষের কর্মচারী সংঘের সাবেক আহ্বায়ক শাহিনুর রহমান, মতিউর রহমান, জাহিদুর রহমান সহ অন্যান্য শ্রমিক নেতারা।
এসময় শ্রমিক সংঘের নেতারা অভিযোগ করে বলেন নানান কারনে সিবিএ নির্বাচন ব্যাহত হচ্ছে। ভবিষ্যতে যাতে নির্বাচন বানচাল না হয় সেদিকে লক্ষ্য রেখে দ্রুত নির্বাচনের দাবি জানান ।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি সুখ পারভেজ বলেন, আমরা কোন অপ্রীতিকর ঘটনা চাইনা, মোংলা বন্দর দেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর, তাই শ্রমিকদের সাথে নিয়ে আমরা নির্বাচন উপহার দিতে চাই । যার জন্য সকলের সহযোগিতা কামনা করছি ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নে বন্যাদুর্গত পাঁচশত পরিবারকে খাদ্য সহায়তা দিলো আইএসডিই বাংলাদেশ

কক্সবাজারে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চকরিয়া, পেকুয়া ও নবগঠিত মাতামুহুরী উপজেলার ৫

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও সদর থানা পুলিশের অভিযানে দস্যুতা চক্রের ১০ সদস্য আটক লুণ্ঠিত ইজিবাইক, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার

ঝিনাইদহে ইজিবাইক চালককে অপহরণ করে হাত-পা ও মুখ বেঁধে ইজিবাইক