জয়পুরা এলাকায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার।
ধামরাইয়ের জয়পুরা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা–আরিচা মহাসড়কের পাশে একটি খাল থেকে অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা পানির ভেতরে ভাসমান অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ দেখে পুলিশকে খবর দেয়। ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু করেছে।




