বগুড়ার কাহালু সরকারি মডেল উচ্চবিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে বার্ষিক ক্রীড়াও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ২০২৬ খ্রিস্টাব্দ সোমবার সকাল দশ টায় বিদ্যালয় চত্বরে অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় পতাকা উত্তোলন, বেলুন উড়িয়ে, পায়রা অবমুক্ত করার মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার ও -সভাপতি সরকারি মডেল উচ্চবিদ্যালয় কাশপিয়া তাসরিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাগতিক বক্তব্য রাখেন কাহালু সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের (ভারপ্রাপ্ত)প্রধান শিক্ষক মোঃ ফেরদৌস আলী শেখ।আমন্ত্রিত অতিথি কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এফএম আব্দুস ছালাম, সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ আব্দুল মান্নান।বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান তত্ত্বাবধানে সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ শফিকুল ইসলাম, মোঃ জাহিদুর রহমান (জাহিদ),বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন শারীরিক শিক্ষক মোঃ তারিকুল ইসলাম (তারেক)। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মোঃ আব্দুর রউফ ও মোছাঃ নিলুফা ইয়ামিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ও অতিথি বৃন্দ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় কাহালু সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক -শিক্ষার্থী, সুধীজন অভিভাবক উপস্থিত ছিলেন।




