মাদকবিরোধী ব্যাডমিন্টনে অপরাজিত চ্যাম্পিয়ন গোয়ালন্দের সাগর ও সম্রাট জুটি

“খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল”-স্লোগানে রাজবাড়ীতে মাদকবিরোধী ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধনী ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে টানা ৪ উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে গোয়ালন্দ উপজেলার সাগর ও সম্রাট জুটি।
রবিবার (২৫ জানুয়ারি) রাতে রাজবাড়ী রাজবাড়ী অফিসার্স ক্লাব ইনডোর মাঠে এ টুর্নামেন্ট উদ্বোধনী ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
সাগর ও সম্রাট রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌরসভার ৫ নং ওয়ার্ড জুড়ান মোল্লা পাড়া গ্রামের বাসিন্দা।
জানা যায়, সাগর ও সম্রাট জুটি রাজবাড়ী জেলা সদর, কালুখালী, পাংশা ও বালিয়াকান্দি উপজেলাকে একটানা পরাজিত করে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক তারিফ উল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন রাজবাড়ী পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, সিভিল সার্জন ডা. এস. এম. মাসুদ , মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু আব্দুল্লাহ জাহিদ প্রমুখ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
টুর্নামেন্টের আয়োজনে ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

আসন্ন ২০২৬-২৭ বাজেটে বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাজেট বৃদ্দির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

চট্টগ্রাম, ৪ জুন ২০২৬: বৈশ্বিক জ্বালানি বাজারে চলমান অস্থিরতা, জীবাশ্ম জ্বালানির মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ