চকরিয়ায় ভেওলা–তরচঘাটা সংযোগ সেতু নির্মাণের ঘোষণা: আব্দুল্লাহ আল ফারুক

চকরিয়া পৌর শহরের সঙ্গে মাতামুহুরি নদীপাড়ের গুরুত্বপূর্ণ ইউনিয়ন পূর্ববড় ভেওলা, বিএমচরের আংশিক এলাকা ও শাহারবিল এলাকার কৃষকদের দীর্ঘদিনের দাবি পূরণে ভেওলা–তরচঘাটা সংযোগস্থলে একটি সেতু নির্মাণের ঘোষণা দিয়েছেন চকরিয়া–পেকুয়া আসনের ১১ দলীয় জোট মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল্লাহ আল ফারুক।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে নির্বাচনী গণসংযোগকালে স্থানীয় জনগণের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
আব্দুল্লাহ আল ফারুক বলেন, “ভেওলা–তরচঘাটা এলাকায় সেতু না থাকায় কৃষক ও সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমি নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে এখানে একটি সংযোগ সেতু নির্মাণ করা হবে, যাতে কৃষিপণ্য পরিবহনসহ মানুষের যাতায়াত সহজ হয়।”
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর নেতৃত্বে মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা ও আলেম সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত বৃহত্তর ১১ দলীয় জোট জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে কাজ করবে।
গণসংযোগে উপস্থিত ছিলেন মাতামুহুরি সাংগঠনিক উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফরিদুল আলম, পূর্ববড় ভেওলা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, সেক্রেটারি জিয়াউল করিম আজমসহ স্থানীয় ছাত্রশিবিরের নেতাকর্মীরা। এ সময় তিন শতাধিক সাধারণ মানুষ গণসংযোগে অংশ নেন।
স্থানীয় বাসিন্দারা বলেন, ভেওলা–তরচঘাটা সংযোগ সেতু নির্মিত হলে চকরিয়া পৌর শহরের সঙ্গে নদীপাড়ের কয়েকটি ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং কৃষি ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি বাড়ব।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

আসন্ন ২০২৬-২৭ বাজেটে বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাজেট বৃদ্দির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

চট্টগ্রাম, ৪ জুন ২০২৬: বৈশ্বিক জ্বালানি বাজারে চলমান অস্থিরতা, জীবাশ্ম জ্বালানির মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ