গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার সুরুপী সালিনাবকসা উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হিসেবে জনাব বদিউজ্জামান লস্কর মনোনীত হয়েছেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অনুমোদিত আদেশের মাধ্যমে নতুন গভর্নিং বডি কমিটি গঠন করা হয়।
এ উপলক্ষে শনিবার (১৮ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য জনাব মো. সেলিমুজ্জামান সেলিম, এমপি।
সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজন, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুলু হোসেন মুন্সি, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল ইসলাম, মুকসুদপুর উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মো. বাচ্চু শেখ, অ্যাডভোকেট গোলাম মোস্তফা লস্কর, এপিএফ বদিউজ্জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনধীর সরকার, মতিয়ার রহমান খান, সাংবাদিক পরেশ বিশ্বাসসহ আরও অনেকে।
বক্তারা নবনির্বাচিত সভাপতি বদিউজ্জামান লস্করের নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন এবং সার্বিক অগ্রযাত্রা আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তাঁরা বিদ্যালয়কে একটি আধুনিক ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে নবগঠিত কমিটির সর্বাত্মক সফলতা কামনা করেন।



