জয়পুরহাট জেলা ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে’ রাজশাহী বিভাগে প্রথম স্থান অর্জন

জয়পুরহাট জেলা ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে’ রাজশাহী বিভাগে প্রথম স্থান অর্জন। জয়পুরহাট জেলার মাসিক স্বাস্থ্য সমন্বয় সভা গত ২৬ জানুয়ারি’২৬ তারিখ অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জয়পুরহাট জেলার সুযোগ্য সিভিল সার্জন ডাঃ মোঃ আল মামুন মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সম্মানিত তত্বাবধায়ক ডাঃ সরদার রাশেদ মোবারক জুয়েল। উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলার সকল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাবৃন্দ।আজকের সভায় জয়পুরহাট জেলার স্বাস্থ্যসেবার সার্বিক কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করা হয়। সভা শেষে সম্মানিত সিভিল সার্জন মহোদয় সদ্য সমাপ্ত টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে জয়পুরহাট জেলা রাজশাহী বিভাগে প্রথম স্থান অর্জন করায় এবং উক্ত ক্যাম্পেইনে বিশেষ অবদান রাখায় টিকাদান কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বেস্ট পারফরম্যান্স এওয়ার্ড প্রদান করেন। পাশাপাশি জেলা স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীর পক্ষ থেকে সিভিল সার্জন মহোদয়কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন