নরসিংদীতে ধানের শীষের গণসংযোগ

২৬/০১/২৬ ইং তারিখে নরসিংদী সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় নরসিংদী সদর-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, জননেতা খায়রুল কবির খোকন ভাইয়ের পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণা ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সকাল থেকে বিকাল পর্যন্ত অত্র এলাকার বিভিন্ন সড়ক ও পাড়া-মহল্লায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন খায়রুল কবির খোকন। তিনি ঘরে ঘরে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং এলাকার উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার তুলে ধরেন।
গণসংযোগকালে খায়রুল কবির খোকন বলেন,
“দেশ আজ এক কঠিন সময় পার করছে। মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে হলে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি গণতন্ত্র ও মানুষের মুক্তির প্রতীক।”
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে নরসিংদী সদর-১ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে প্রচারণায় অংশ নিচ্ছেন।
গণসংযোগে এলাকার সাধারণ মানুষের উপস্থিতি ও সাড়া নির্বাচনী মাঠে বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকনের প্রতি ব্যাপক জনসমর্থনের ইঙ্গিত দিচ্ছে বলে মন্তব্য করেন স্থানীয় নেতারা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন