নাজিরপুরে ইঁদুর মারতে কারেন্টের তার প্রাণহানির ঝুঁকিতে জনজীবন

পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার বাঘাজোড়া গ্রামে ইঁদুর নিধনের নামে জমিতে অবৈধভাবে বৈদ্যুতিক কারেন্টের তার বসানো হচ্ছে, যা মারাত্মকভাবে মানবজীবনের জন্য হুমকিস্বরূপ হয়ে উঠেছে।
এলাকাবাসীর অভিযোগ, ফসল রক্ষার উদ্দেশ্যে কিছু কৃষক জমির চারপাশে বিদ্যুতের তার সংযোগ দিয়ে ইঁদুর মারার চেষ্টা করছেন। এতে ইঁদুর মারা গেলেও এরই মধ্যে একাধিক নিরীহ মানুষ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে।
বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরে কবি, লেখক, সাংবাদিক, শিক্ষক, স্বেচ্ছাসেবক, ক্যালিগ্রাফার ও চিত্রশিল্পী মোঃ সাব্বির হোসাইন গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি তার ফেসবুক পোস্টে লেখেন—ইঁদুর মারার জন্য জমিতে কারেন্টের লাইন দেওয়া সম্পূর্ণ বেআইনি ও অমানবিক। এর ফলে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।
তিনি আরও আহ্বান জানান, ভবিষ্যতে কেউ যদি জমিতে কারেন্টের তার ব্যবহার করে, তবে সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসন বা পুলিশকে জানাতে হবে। মানুষের জীবন রক্ষায় সবাইকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার অনুরোধ জানান তিনি।
সচেতন মহল মনে করছেন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও এলাকাবাসীর সম্মিলিত সচেতনতার মাধ্যমেই এই প্রাণঘাতী প্রবণতা বন্ধ করা সম্ভব।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন