দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটে “জব ফেয়ার”-২০২৬ অনুষ্ঠিত

দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে এবং (ASSET) প্রকল্পের আওতায় ‘একটাই লক্ষ্য হতে হবে দক্ষ, কারিগরি দক্ষতায় সমৃদ্ধি’ এই স্লোগানকে সামনে রেখে “জব ফেয়ার”-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ২৭ জানুয়ারি মঙ্গলবার অত্র প্রতিষ্ঠান প্রাঙ্গনে দিনব্যাপী জব ফেয়ার অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস. এম. হাবিবুল হাসান। জব ফেয়ার অনুষ্ঠানে পত্র প্রতিষ্ঠান অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আব্দুল ওয়াদুদ মন্ডল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি এর পরিচালক মনজুর মূর্শেদ সুমন, গ্রীনটেক ইঞ্জিনিয়ারিং কোম্পানীর ম্যানেজিং ডিরেক্টর মোঃ হারিসুল ইসলাম। অনুষ্ঠিত জব ফেয়ার অনুষ্ঠানে বিভিন্ন কোম্পানী স্বত্বাধিকারীগন চাকুরী প্রত্যাশীদের উপস্থিত ভাবে ভাইবা নিয়ে তাদের চাকুরী নিশ্চিত করে নিয়োগ প্রদান করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন