মঙ্গলবার,২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জয়পুরহাটে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি অনিষ্ঠিত

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন, গণঅভ্যুত্থান-সংক্রান্ত রায় ও জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে “অদম্য জুলাই-২৬” কর্মসূচির আওতায় সাইকেল র‍্যালি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জয়পুরহাট জেলা শাখা।

র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলা শাখার নেতাকর্মী ও বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেন। অংশগ্রহণকারীরা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ঘোষিত দাবিগুলোর বাস্তবায়নের আহ্বান জানান।

র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক আবু নাসির মো. ত্বহা। তিনি তাঁর বক্তব্যে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় তরুণ সমাজকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট সব দাবির দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং জনশক্তিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি শীর্ষক প্রকল্পের কার্যক্রম বিষয়ে ওরিয়েন্টেশন এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সোমবার ২৭ জুলাই, ২০২৬ সুনামগঞ্জ পিটিআই মিলনায়তনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে