চোরের আতংকে কাটছে দিন নেশাখোরদের দিকে অভিযোগের তীর

ঝালকাঠি সদরের ২নং বিনয়কাঠী ইউনিয়নে ৮নং ওয়ার্ডের জালালকাঠী গ্রামের হাজি বাড়ির সাবেক সেনা সদস্য এইচ এম নজরুল ইসলামের সদ্য নির্মিত বিল্ডিং এর ভেনটিলেটার ভেঙ্গে নগদ টাকা ও  আসবাবপত্র নিয়ে যায়। এ সময় চোরের উপস্থিতি টের পেলে নজরুল ইসলামের স্ত্রী চিৎকার করলে লোকজন আসার আাগেই দ্রুত পালিয়ে যায়। স্হানীয় সুত্রে জানা যায় দির্ঘদিন ধরেই এলাকায় নেশাখোরদের আনাগোনা বেরেই চলছে।  নাম প্রকাশ না করার শর্তে একজনে বলেন রাসেল মার্কেট (হাজিবাড়ির সামনে অবস্থিত দোকান) নেশাখোরদের চারন ভুমি হয়ে উঠছে। তিনি দাবি করেন যাতে প্রশাসন এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেয়।এছাড়াও এলাকাবাসীর দাবি নেশাখোররাই নেশার টাকা জোগার করার জন্য এ রকম ছোট চুরির ঘটনা ঘটিয়ে যাচ্ছে।এলাকা থেকে যদি নেশাখোরদের বিতাড়িত করতে না পারে তাহলে এলাকায় চুরি ছিনতাই চলতেই থাকবে বলে এলাকাবাসীর ধারণা।এজন্য এলাকাবাসী প্রসাশনের হস্তক্ষেপ কামনা করছে যাতে জনমনে সস্তি ফিরে পায় এমন প্রত্যাশা এলাকাবাসীর।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন