মঙ্গলবার,২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুর-৪ আসনে বিএনপি প্রার্থীর পথসভা অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর-৪ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব আখতারুজ্জামান মিয়ার পথসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩ নম্বর  রানির বন্দর গরুহাটি মাঠে এ পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী জনাব আখতারুজ্জামান মিয়া। এছাড়াও অনুষ্ঠানে থানা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পথসভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান। তারা বলেন, জনগণের ব্যাপক সমর্থনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।
পথসভা ঘিরে এলাকায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জৈন্তাপুর-তামাবিল মহাসড়কে রক্তাক্ত দুর্ঘটনা, টায়ার বিস্ফোরণে মুখোমুখি সংঘর্ষে চালকের হাত বিচ্ছিন্ন

সিলেটের জৈন্তাপুর-তামাবিল মহাসড়ক যেন হঠাৎই রূপ নেয় এক বিভীষিকাময় দৃশ্যে।