‎ব্রাহ্মণপাড়ায় জামায়াতে ইসলামীর দিনব্যাপী লিডারশীপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

‎কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর দিনব্যাপী লিডারশীপ ট্রেনিং প্রোগ্রাম-২০২৬ সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (২৫ জুলাই) সকাল ৭টা থেকে শুরু করে দিনব্যাপী উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে দলীয় কার্য্যালয়ে এই লিডারশীপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করা হয়। এতে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রেজাউল করিম এর সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মাওলানা আনিছুর রহমান এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ড. এডভোকেট মোবারক হোসাইন। তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি আদর্শিক সুশৃঙ্খল সংগঠন। এই সংগঠনের বিরুদ্ধে ব্যাপক ষড়যন্ত্র শুরু হয়েছে। তাদেরকে চিহৃিত করতে হবে। তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। তাহলে সংগঠন এগিয়ে যাবে। এসময় সংগঠনের বিভিন্ন ইউনিয়নের আমীর, সেক্রেটারি, ইউনিয়ন প্রার্থী ও জামায়াতের বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নে বন্যাদুর্গত পাঁচশত পরিবারকে খাদ্য সহায়তা দিলো আইএসডিই বাংলাদেশ

কক্সবাজারে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চকরিয়া, পেকুয়া ও নবগঠিত মাতামুহুরী উপজেলার ৫

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও সদর থানা পুলিশের অভিযানে দস্যুতা চক্রের ১০ সদস্য আটক লুণ্ঠিত ইজিবাইক, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার

ঝিনাইদহে ইজিবাইক চালককে অপহরণ করে হাত-পা ও মুখ বেঁধে ইজিবাইক